বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২০ ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাজার গোপালপুরের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টেবিল ফ্যান মেরামত করছিলেন মিজানুর রহমান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল