বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের ত্রিমহনীতে রাইচ মিল শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২০ ইং
ঝিনাইদহের ত্রিমহনীতে রাইচ মিল শ্রমিক আহত
প্রদিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর ত্রিমহনী বাজারের ইফাদ অটো রাইচ মিলের এক শ্রমিকের মাথার ওপর পুলি পড়ে গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে। আহত শ্রমিক হলো সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের আবিদ মিয়ার ছোট ছেলে আশকর আলী (৩৫)। জানা গেছে, প্রতি দিনের ন্যায় শ্রমিক আশকর আলী ইফাদ অটো রাইচ মিলে লিবারের কাজে আসে। এসময় ইফাদ অটোর তৃতীয় নাম্বার রাইচ মিলে চাউল ওজন করে বস্তা ভরাট শেষে ছড়ানো-ছিটানো চাউল গুছাতে গিয়ে একটি এলি মিটারের ৩০ কেজি একটি পুলি ৪০ ফিট উপর থেকে তার মাথায় পড়ে। এসময় সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সাথে থাকা শ্রমিকেরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শ্রমিক আশকর আলীর অবস্থা আশঙ্কা জনক থাকায় কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্জ করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল