বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২০ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে আলুমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালক সোলাইমান হকের (২৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সোলাইমান হক জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্ম গেট পাড়ার উথলী বাসস্ট্যান্ডের নাইট গার্ড রহিম মিয়ার ছেলে। জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে আলমসাধু নিয়ে হারদা-চাঁনপুর বিলে মাছে আনতে যাচ্ছিলেন সোলাইমান হক। পথের মধ্যে আন্দুলবাড়ীয়া হাইস্কুলের কাছে পৌঁছালে একটি ইটের ওপর সামনের চাকা উঠে গেলে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সোলাইমান। এ সময় সামনে থাকা অন্য একটি আলমসাধুর লোকজন সোলাইমানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সোলাইমানের অবস্থা গুরুতর হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। সকাল সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে সোলাইমান হকের মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে সোলাইমানের বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁকা রাস্তায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সোলাইমান হক। এ সময় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মৃত্যু হয় তাঁর। এদিকে, আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে সোলাইমান হকের নিহতের ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়ায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল