দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-০৮-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে সরকারি আদেশ না মেনে মাস্কবিহীন চলাফেরা ও গাড়ির লাইসেন্স না থাকার অপরাধে ১০ জনকে ৬ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড ও লোকনাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না ব্যবহার করার অপরাধে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে লোকনাথপুর গ্রামের শাহরিয়ারকে ৪ শ টাকা, রাইফজুনিতকে ৪ শ টাকা, আবুল কাসেমকে ২ শ টাকা, মহাসিনকে ২ শ টাকা, ডুগডুগির ফয়সালকে ৫ শ টাকা, দামুড়হুদার আশিকুরকে ৫ শ টাকা, ঝণ্টুকে ৫ শ টাকা ও হাবিবুরকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপর দিকে, বাসের কাগজপ্রত্র সঠিক না থাকার অপরাধে সড়ক পরিবহণ আইন ২০১৮ সালের ১০৪ ধারায় কালীগঞ্জের মুক্তার আলীকে ১ হাজার ৫ শ টাকা ও রাসেলকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নের্তৃত্বে দামুড়হুদা উপজেলার দাশপাড়ায় অবস্থিত মেসার্স জিয়া স্টোরে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে নষ্ট করা হয়।
কমেন্ট বক্স