আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৫-০৮-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুুজ্জামান আনিস, উপদেষ্টা কবি আশরাফুন নাহার শোভা, কোষাধ্যক্ষ দাউদ হোসেন, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, সিনিয়র সদস্য রুস্তম আলী প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমেন্ট বক্স