বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন যুবক সামাদ

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
কালীগঞ্জে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন যুবক সামাদ
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন যুবক সামাদ। তাঁর দেখাদেখি এলাকায় অনেক কৃষক এবং বেকার যুবক বিদেশি ফল ড্রাগন চাষ করেছেন। ফলে এদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখছে ড্রাগন। সামাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামার মুন্দিয়া গ্রামে। সামাদ জানান, এ বছর খরচ বাদ দিয়ে তাঁর প্রায় ৪ লাখ টাকা লাভের আশা করছেন। তবে, সম্পূর্ণ নিরাপদ উপায়ে কীটনাশক বাদে এই ফল চাষ করছেন কৃষক সামাদ। তিনি জানায়, ২০১৯ সালের প্রথম দিকে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৬০ শত জমি লিজ নিয়ে ড্রাগন ফল চাষ শুরু করেন। তাঁর জমিতে ৪৫০টি পিলার রয়েছে। প্রত্যেক পিলারে ৪টি করে ড্রাগন গাছ রয়েছে। দেড় বছর পর থেকেই তিনি ড্রাগন ফল সংগ্রহ করতে পারছেন। গত দেড় বছরে তিনি তাঁর বাগানে খরচ করেছেন প্রায় ৪ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকার ড্রাগন ফল তিনি বিক্রি করেছেন। কৃষক সামাদ আরও জানান, প্রায় চার বছর আগে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মে তিনি কর্মরত ছিলেন। সেখান থেকেই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন। পরে চাকরি ছেড়ে নিজেই একজন কৃষি উদ্যেক্তা হয়ে উঠেন। তাঁর দাবি, ড্রাগন ফল চাষ একটি লাভজন চাষ। মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যেই ড্রাগন বাগান থেকে ফল সংগ্রহ করা সম্ভব। তিনি সম্পূর্ণ নিরাপদ উপায়ে কীটনাশক বাদে এই ড্রাগন ফল চাষ করছেন। ড্রাগন ফুল আসার পর থেকে ২০ থেকে ৩০ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযোগী হয়। ফল বিক্রেতারা তাঁর বাগান থেকে এই ফল কিনে নিয়ে যাচ্ছে। বর্তমানে পাইকারি বাজার দর ২০০-২৫০ টাকা। তবে অধিকাংশ সময় ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি করা হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (সম্প্রসারণ) হুমায়ন কবির আকাশ জানান, যুবক সামাদের ড্রাগন বাগানটিতে এবার ব্যাপক ফলন হয়েছে। কৃষি অফিসের তরফ থেকে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। তাঁর মতো দেশের বেকার যুবকেরা এ ধরনের কাজে উদ্বুদ্ধ হলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মত এই কৃষি কর্মকর্তার।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল