বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের নবাগত ইউএনওর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
মুজিবনগরের নবাগত ইউএনওর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
মুনশী মোকাদ্দেস হোসেন: মুজিবনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকারের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা আশ্বাস দেন। উল্লেখ্য, নবাগত ইউএনও সুজন সরকার ৩৩তম বিসিএস প্রশাসনিক ক্যাডার হিসেবে প্রথম ২০১৪ সালে নীলফামারী ডিসি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। ২০১৭ খ্রিস্টাব্দে সাতক্ষীরার শ্যামপুর উপজেলা ও ২০১৯ খ্রিস্টাব্দে মহেশপুর ঝিনাইদহে এসিল্যান্ডের দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে গত ১২ আগস্ট মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর কর্মজীবনে তিনি বুনিয়াদি প্রশিক্ষণে প্রথম হয়ে ২০১৬ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া ও ২০১৮ খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়ে মালয়েশিয়ায় ভ্রমণের সুযোগ পান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল