সড়াবাড়িয়ায় জনগণের ধাওয়ায় প্রাইভেট কার ও ছাগল ফেলে ভৌ-দৌঁড়!
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০২০
ইং
দর্শনা অফিস/তিতুদহ প্রতিনিধি:
অভিনব কায়দায় ছাগল চুরিকালে জনগণের ধাওয়ায় প্রাইভেটকার ও ছাগল ফেলে পালিয়েছে চোরচক্র। এ সময় তিতুদহ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে প্রাইভেটকার ও ছাগল উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া বাজারের অদূরে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব-১৩-২৩৭২) বেপোরয়া গতিতে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া বাজারের দিকে আসছিল। এর পূর্বে ওই সড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনা ঘটে। তাই সড়াবাড়িয়া বাজারের অদূরে গাড়িটি পৌঁছালে স্থানীয়রা গাড়িটি গতিরোধের জন্য সড়কের ওপরে দাড়ায়। এ সময় চালক দূর থেকে অবস্থা বেগতিক বুঝতে পেরে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিতুদহ ক্যাম্প পুলিশের খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ প্রাইভেটকার ও ভেতর থেকে একটি ছাগল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাড়ি ও ছাগল দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স