বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় লোকমোর্চার উদ্যোগে করোনা প্রতিরোধে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় লোকমোর্চার উদ্যোগে করোনা প্রতিরোধে আলোচনা সভা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার উদ্যোগে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোল্লা আলী আহাম্মদ, আমিনুর রহমান পঁচা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম আকমান, সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার সদস্য নারগিস আক্তার, সদস্য শিল্পী খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল