মেহেরপুরে পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়, হোটেল বাজার ও বড় বাজার এলাকায় সচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর পুলিশের সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক এ প্রচারণায় অংশ নেন। এ সময় সবাইকে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহবান জানানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
কমেন্ট বক্স