বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌরসভায় বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রদান

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২০ ইং
দর্শনা পৌরসভায় বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রদান
দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শনা পৌর এলাকার প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ৩১৮ জন মানুষের মধ্যে এ ভাতা প্রদান করা হয়। এ ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাফুজুর রহমান মন্জু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌর সচিব মনিরুজ্জামান সিকদার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল