বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হালিমের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২০ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হালিমের মৃত্যু
মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আহত হালিমের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে মেহেরপুর আসার সময় মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া নামক স্থানে অটো ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হন হালিম। আহত অবস্থায় তাঁকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহত হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুলের ছেলে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল