শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর বারাদিতে সাবেক এমপির গণসংযোগ ও মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৭ ইং
মেহেরপুর বারাদিতে সাবেক এমপির গণসংযোগ ও মতবিনিময়

`03`

বারাদি প্রতিনিধি: মেহেরপুরের বারাদিতে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রনালয়ের স্থায়িী কমিটির সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। গতকাল সোমবার বিকেলে নেতাকর্মী নিয়ে বারাদি ক্যাম্প থেকে শুরু করে বাজারের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে গনসংযোগ করেন। পরে বারাদি ইউনিয়ন পরিষদ চত্তরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান বলেন, দেশের জনগন যা পাচ্ছে তা এই আওয়ামীলীগ সরকারের আমলে পাচ্ছে। বর্তমান সরকারের আমলে মানুষ উন্নত জীবন যাপন করছেন। তিনি আরো বলেন শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে থাকতে হবে। নৌকা জয়ী হলে দেশের জনগনের উন্নয়ন হবে। তাই আমরা সবাই একত্রিত হয়ে একে অপরের ভাই ভাই হয়ে থাকব। বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাষ্টার, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের বারাদি শাখার সভাপতি শামীম ফেরদৈস ও সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, সাবেক আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী গোলাম মোর্তুজা প্রমূখ। এসময় সেখানে জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল রানা ,জেলা ছাত্রলীগের সাবকব যুগ্ম- সাধারন সম্পাদক ডালিম খান, ইউপি সদস্য আরমান আলী, , সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সহ-সভাপতি রাজু আহম্মেদ ঝুন্টু, যুবনেতা আকাশ পারভেজ শুভ, যুবলীগ নেতা সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি মুক্তি, আওয়ামীলীগ নেতা ওলিলুর রহমান, আব্দুস সালাম, তুহিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবনিময় সভা ও গনসংযোগে অংশ নেয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত