বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রয়াত জিয়াউদ্দীনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রয়াত জিয়াউদ্দীনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য প্রয়াত জিয়াউদ্দীন বিশ্বাসের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত এ নেতার স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘একজন গুণী লোককে আমরা হারিয়েছি। তাঁর কর্ম আমাদের মধ্যে থাকবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় মেয়র জিপু চৌধুরী বলেন, এই নেতা সব সময় স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক নেতাও ছিলেন। আওয়ামী লীগ এবং তাঁর অঙ্গসহযোগী সংগঠনের সঙ্গে মানুষের সেবায়, জনগণের সেবায় কাজ করেছেন নিরন্তর। তাঁর কর্ম আমরা ভুলব না। তাঁকে ভুলিনি বলেই তাঁর প্রয়াণে আজ আমরা স্মরণ সভা করেছি। জেলা স্বেচ্ছাসেবক লীগ তাঁর কর্ম সব সময় মনে রাখবে। তাঁর অকাল মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো।’ এ সময় তিনি প্রয়াত জিয়া বিশ্বাসের স্মৃতিচারণ করে বলেন, ‘যখন যে কাজে তাঁকে স্মরণ করা হতো, তিনি সেই কাজ যত্মসহকারে করতেন। নিজের ওপর দায়িত্ব তিনি সর্বদা গুরুত্বসহকারে পালন করতেন।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাউল ইসলাম, সেলিম, মাফিজুর রহমান মাফি, হাফিজুর রহমান হাফিজ, ইমরান আহমেদ, বিপ্লব, মাহফুজুর রহমান মাহফিল, আবু তাহের, খাইরুল ইসলামসহ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা। আলোচনা সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল