বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল কালাম অসুস্থ, দোয়া কামনা

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২০ ইং
উথলী ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল কালাম অসুস্থ, দোয়া কামনা
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। সেই থেকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ এক সহকর্মী। তাঁর দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবারের সদস্যরা উথলী ইউনিয়নবাসীর নিকট দোয়া কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল