জীবননগর হাসাদাহের পুলিশ ক্যাম্প স্থায়ীকরণে মতবিনিময় অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২০
ইং
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহের অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ীকরণের লক্ষে ওয়ার্কশপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হলরুমে জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে এলাকার সূধীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর-দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ, ইন্সপেক্টর সেলিম আহম্মেদ, হাসাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুজ্জামান সণ্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জালাল ও হাসাদাহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স