জীবননগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি টগর
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন প্রমুখ। এলজিইডি অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান জহুরুল হক লিমিটেড ৩ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৩৪২ টাকা চুক্তিমূলে ভবনটি নির্মাণ করে।
কমেন্ট বক্স