বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ৫৫ শিক্ষার্থীকে হাঙ্গার ফ্রি ওমেন স্কলারশিপ প্রদান

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২০ ইং
কালীগঞ্জে ৫৫ শিক্ষার্থীকে হাঙ্গার ফ্রি ওমেন স্কলারশিপ প্রদান
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল ও কলেজ পর্যায়ের ৫৫ জন গরীব ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মধে হাঙ্গার ফ্রি ওমেন স্কলারশিপ প্রদান করা হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এ স্কলারশিপ প্রদান করে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা ৫৫ জন শিক্ষার্থীর হাতে স্কলারশিপের টাকা প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর সুনিকেতন পাঠশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুন, অ্যাকাউন্ট অফিসার সুফিয়া খাতুন, প্রকৃতি মেডিকপস হাসপাতালের স্বাস্থ্যকর্মী জাকিয়া খাতুন, শরাফত হোসেন তুষার প্রমুখ। কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজেপড়ুয়া স্কুলপর্যায়ে ২১ জন এবং কলেজপর্যায়ে ৩৪ জন মেয়েকে এই স্কলারশীপের টাকা প্রদান করা হয়। মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থী প্রতিমাসে ৩০০ টাকা হারে এবং কলেজ পর্যায়ে মাসিক ৪০০ টাকা হারে এই শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। অনুষ্ঠানে স্কলারশীপ পাওয়া মেয়েরা শপথগ্রহণ করেন যে, তারা কখনো বাল্যবিবাহ করবে না এবং লেখাপড়া শেষ করে নিজেরা স্বাবলম্বি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল