ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বরণে সরোজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১০-০৮-২০২০
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াড়াঙ্গা সদরের সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মৃত হাজি আতর আলী বিশ্বাসের ছেলে মিজানুর রহমান মিজানের সার্বিক আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সরোজগঞ্জ বড় মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম ও জাকারিয়া। এ সময় গত শনিবার সকাল সাড়ে ৬টায় রয়েল পরিবহনের ধাক্কায় নিহত ৬ জনের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স