শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান
মেহেরপুর অফিস: মুজিবনগরের ১৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির অফিস কার্যালয়ে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব, হারুনুর রশিদ, লুৎফরসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ। উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চলতি বছরের ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরিকৃত সম্মাননা ক্রেস্ট করোনার কারণে প্রদান করা না হওয়ায় গতকাল রোববার ওই সব সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল