শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে আন্দুলবাড়ীয়ায় ত্রাণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে আন্দুলবাড়ীয়ায় ত্রাণ বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সংক্রমন রোধে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের প্রায় সাড়ে তিন শতাধিক গরীব ও অস্বচ্ছল নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার-সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, আওয়ামী লীগের নেতা মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, যুবলীগের সাবেক নেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, ছাত্রলীগ নেতা শামসুজ্জাহা, মীর জ্যাকি, শেখ সম্রাট, জ্যাক সোহেল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল