শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২০ ইং
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যলয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ক্রীড়া সংস্থার উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, জীবননগর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি ও রেফারি শাহজাহান সিরাজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ রাশেদুজ্জামান রাশেদ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল