শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২০ ইং
দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার সুলতানপুর থেকে দুটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুটি গরু উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার দুপুরে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৪-আর সংলগ্ন শূন্য রেখা হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর আমবাগান থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল