গাংনীতে পুকুরে মিলল গরু ব্যবসায়ীর লাশ!
- আপলোড তারিখঃ
০৬-০৮-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুর গাংনী উপজেলার কামারখালী গ্রামের একটি পুকুর থেকে আমজাদ হোসেন নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা তাঁর মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। আমজাদ হোসেন ওই গ্রামের সামসুদ্দীনের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ব্যবসায়ী আমজাদ হোসেন মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারা দিন তাঁর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন থানায় ফোন করে বিষয়টি অবগত করেন। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির অদূরবর্তী একটি পুকুরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরিবারের লোকজন জানায়, আমজাদ হোসেন মৃগী রোগী ছিলেন। সবার অগোচরে পানিতে পড়ে আর উঠতে না পারায় তাঁর মৃত্যু ঘটতে পারে।
কমেন্ট বক্স