শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মোটরবাইক রাইড শেয়ারিং ‘চলো’-এর উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২০ ইং
গাংনীতে মোটরবাইক রাইড শেয়ারিং ‘চলো’-এর উদ্বোধন
গাংনী অফিস: গাংনীতে মোটর বাইক রাইড শেয়ারিং `চলো`-এর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। `চলো` এর সিইও তোতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। আরটিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাংনী মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও মোটর বাইক রাইড শেয়ারিংয়ের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন `চলো` এর পরিচালক বিপুল জাহিদ। এ সময় ফাউন্ডার মেম্বর শাকিল জিয়া আলী কদর ও মোফাজ্জল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল