মেহেরপুরে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৫-০৮-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের অভিযানে ১০জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়ার সরঞ্জামাদিসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এদিকে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ান গ্রামের জনৈক হাসিবুুলের বাড়ি থেকে টাকা ও জুয়ার সরঞ্জামাদিসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গত সোমবার সকালে গাংনীর কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম এ ছয় জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো-গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাসিবুল (২৪), জাকির হোসেন (২৬), জাহাঙ্গীর (২৬), মারুফ হোসেন (১৬), মান্নান (৩২), গোবরধন (৪০) ও হাফিজুর (৩০) ও সদর থানার কুতুবরপুর গ্রামের ওবাইদুর রহমান (৩৮), মাসুদ (৩০), ফিরোজ (২৩), রবিউল (২২)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বেশ কিছুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসিবুলের বাড়িতে জুয়া খেলা চলছিল। সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলীম শেখ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়াড়িদেরকে গ্রেপ্তার করে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত এক সেট তাস ও ২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ দারা বলেন, সদর থানা এলাকার কুতুবপুর ইউনিয়নের কয়েকজন যুবক জুয়া খেলার সাথে জরিত এমন অভিযোগ আসছিলো। গতকাল সামবার ভোরে সদর থানার এসআই ইবাদত হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিয়ান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
কমেন্ট বক্স