শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই শতাধিক গাঁজা গাছ ধ্বংস, আটক ৩

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২০ ইং
দুই শতাধিক গাঁজা গাছ ধ্বংস, আটক ৩
গাংনীতে মাছ ব্যবসার আড়ালে দুই বিঘা জমিতে গাঁজার চাষ গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে একটি গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী থানা পুলিশের একটি টিম গাঁজা বাগানটির দুই শতাধিক গাঁজা গাছ কেটে ফেলে। এ সময় গাঁজা চাষি দুলাল পালিয়ে গেলেও তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, মটমুড়া গ্রামের কাশেমের ছেলে দুলাল তাঁর বসত বাড়ি-সংলগ্ন এক বিঘা জমিতে গাঁজা চাষ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম বুধবার রাত থেকে ওই বাড়ি ও বাগান ঘিরে রাখে। টের পেয়ে বাগান মালিক দুলাল পালিয়ে যান। পুলিশ দুলালের স্ত্রী শেফালি, ছেলে শাকিল এবং মেয়ে শিউলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন ও গাঁজা বাগানের গাছগুলো কেটে জব্দের পাশাপাশি বাগানটি ধ্বংস করেন। দুলালের পরিবার জানায়, দুলাল একজন মাছ ব্যবসায়ী। তিনি ওই জমিতে কী চাষ করেন না করেন, তা তাঁরা জানেন না। স্থানীয় লোকজন জানান, দুলালের বাড়ি নির্জন জায়গায়। কেউ তাঁর বাড়ির আশেপাশে চলাফেরা করে না। ফলে নির্বিঘ্নে তিনি গাঁজার চাষ করছিলেন। মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলী জানান, দুলাল মাছ ব্যবসার আড়ালে গাঁজা চাষ করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই দুলালের বাড়ি ও গাঁজা বাগান ঘিরে রাখে। বৃহস্পতিবার সকালে গাঁজা বাগানের ২০০টিরও বেশি গাঁজা গাছ কেটে সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে। সম্পৃক্ততা পেলে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল