শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ছাত্রলীগ সম্পাদকের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২০ ইং
কালীগঞ্জে ছাত্রলীগ সম্পাদকের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ: মামলার এজাহারে নাম নেই। তারপরও মহিষ চুরি মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে ওই মামলাটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন একজন রাজপথের লড়াকু সৈনিক। তাঁর যোগ্য নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাঁকে ঘায়েল করার চেষ্টা করছে। ইতোপূর্বে তিনি প্রতিপক্ষের গুলি খেয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে। কিন্তু গত ২৯ জুলাই তাঁরা কয়েকটি দৈনিক ও অনলাইনে দেখতে পান একটি মহিষ চুরি মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে জড়িয়ে খবর প্রকাশিত হয়েছে। তাঁরা দৃঢ়তার সঙ্গে জানান, ওই ঘটনার সঙ্গে সুমন কোনোভাবেই সম্পৃক্ত নন। ওই চুরি মামলার আটক ১ নম্বর আসামি প্রতিপক্ষের প্ররোচনায় আদালতে মিথ্যা বানোয়াট কথা বলেছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে মূল রহস্য উন্মোচন ও সঠিক খবরটি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও অবিলম্বে মিথ্যা মামলার নাম প্রত্যাহারে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় রাজপথে আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক সাংসদ কন্যা মুমতারিন ফেরদেীস ডরিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা ও জাবেদ হোসেন জুয়েল। এ সময়ে ছাত্রলীগের উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল