শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২০ ইং
ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পুড়াবেতাই গ্রামে রেকসোনা খাতুন (৩২) নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে স্বজনেরা মনে করছেন। রেকসোনা পুড়াবেতাই গ্রামের নুর ইসলাম নুরোর মেয়ে। তিনি রাস্তায় মাটিকাটা শ্রমিকের কাজ করতেন। গ্রামবাসী জানান, রেকসোনার একাধিক জায়গায় বিয়ে হয়। কিন্তু দাম্পত্য কলহে কোনো স্বামীর বাড়িতে তাঁর স্থায়ীভাবে ঠাঁই হয়নি। রাতের বেলা একলা বাজার ঘাটে চলাফেরা করতেন। গত মঙ্গলবার বিকেল থেকে রেকসোনা নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার দুপুরে বাড়ির কাছে একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন না থাকলেও তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। রেকসোনা হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। তাঁর সাবেক কোনো স্বামী এই হত্যার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে গান্না ইউনিয়নের বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে আমরা মনে করছি রেকসোনাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বুধবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল