চুয়াডাঙ্গা সরকারি কলেজে যুবলীগের বৃক্ষরোপণ
- আপলোড তারিখঃ
৩০-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সরকারি কলেজ প্রাঙ্গণে একটি লটকন গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর, যুবলীলের জুবায়ের আহমেদ সাব্বির প্রমুখ।
এ সময় উপাধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, ‘এসো বৃক্ষরোপণ করি, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নির্মল পরিবেশ গড়ি।’ আমাদের দেশে মোট বনভূমির পরিমাণ মাত্র ৯-১০ শতাংশ, যেখানে একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। এই বনভূমি বাড়াতে সামাজিক বনায়ন রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। উঠান বনভূমি ও রাস্তার দুই পাশের গাছ সৌন্দর্য্য বর্ধনের পাশাপাশি দেশে জলবায়ু রক্ষায় রাখবে ভূমিকা।’
যুবলীগ নেতা জুবায়ের আহমেদ সাব্বির বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি বাস্তবায়নে ফলদ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করব। দেশে বায়ু দূষণ থেকে শুরু করে নানা ধরনের দূষণ বিরাজ করছে। বৃক্ষ নিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে। নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দূষণ মুক্ত সমাজ গড়ে তুলতে সর্বোপরি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মুজিববর্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসতে হবে।
কমেন্ট বক্স