শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২০ ইং
মেহেরপুরের গাংনী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী থেকে ইয়াবাসহ ছোটবাবু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে গাংনীর চর গোয়াল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির ১০ হাজার ৫ শ টাকা জব্দ করে ডিবি পুলিশ। আটক ছোটবাবু গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বাবু দর্জির ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ