শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারকে নগদ টাকাসহ খাদ্য-সহায়তা অব্যাহত রেখেছেন ইঞ্জিনিয়ার টিপু তরফদার

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২০ ইং
করোনা আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারকে নগদ টাকাসহ খাদ্য-সহায়তা অব্যাহত রেখেছেন ইঞ্জিনিয়ার টিপু তরফদার
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: করোনা মহামারির শুরু থেকে দামুড়হুদা ও জীবননগর উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা, বিঅ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার। চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার প্রধান ত্রাণ সমন্বয়কারী ও থানা বিএনপির সাবেক সম্পাদক জহুরুল ইসলাম টিপু তরফদারের পক্ষ থেকে নগদ টাকাসহ নানাধরণের খাদ্যসামগ্রী আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারে পৌঁছে দিচ্ছেন। এ কার্যক্রম করোনা সংকট যতদিন থাকবে, ততদিন থাকবে বলে জানা গেছে। এ ছাড়া ইঞ্জিনিয়ার টিপু তরফদার নিজ অর্থায়নে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন করে প্রশংসা কুড়িয়েছেন উপজেলার আপামর মানুষের। চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। এই করোনাকালীন সময়ে আমি করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নগদ টাকাসহ খাদ্য-সহায়তা লকডাউনের প্রথম থেকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছি। যতদিন এই করোনা সংকট থাকবে, ততদিন করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে থাকব, ইনশাআল্লাহ। করোনা রোগীরা যাতে উন্নত সেবা পান, সেই লক্ষ্যে আমি নিজ খরচে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম নিজ খরচে স্থাপন করে দিয়েছি। যেটা ইতোমধ্যে উদ্বোধনও হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’ করোনা মহামারির শুরু থেকে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় টিপু তরফদারের প্রধান ত্রাণ সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালনকারী থানা বিএনপির সাবেক সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘গত ১৯ মে থেকে দামুড়হুদা থানার ৩৭ জন ও দর্শনা থানার ৮ জনসহ ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও লকডাউনে থাকা ৪৭টি পরিবারে জেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদারের পক্ষ থেকে নগদ টাকাসহ খাদ্য-সামগ্রী পৌঁছে দিয়েছি। জহুরুল ইসলাম আরও বলেন, ‘করোনা রোগীদের খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু ও নগদ টাকা। এর মধ্যে যে পরিবারে তিনজন সদস্য তাঁদেরকে ৩০ কেজি চাল, ১৫ কেজি আলু, নগদ ২ হাজার টাকা ও যে পরিবারে ছয়জন সদস্য তাঁদেরকে ৬০ কেজি চাল, ৩০ কেজি আলু ও নগদ ৪ হাজার টাকা এবং যে পরিবারে আটজন সদস্য তাঁদেরকে ৮০ কেজি চাল, ৪০ কেজি আলু ও নগদ ৬ হাজার টাকা করে জেলা বিএনপি নেতা টিপু তরফদারের পক্ষ দিয়েছি এবং দিচ্ছি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ