শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহার-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২০ ইং
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহার-সামগ্রী বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার-সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উপহার-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, মেহেরপুর শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে মেহেরপুর শহরের ১ হাজার ৭৫ জন দুস্থ শিশুদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ