শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ও মনোহরপুরে পুলিশের মাদকবিরোধী প্রচারণা

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২০ ইং
উথলী ও মনোহরপুরে পুলিশের মাদকবিরোধী প্রচারণা
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে জীবননগর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নের্তৃত্বে এ প্রচারাভিযান শুরু হয়। এ সময় জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘মাদক ছাড় না হয়, এলাকা ছাড়’, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। যেকোনো মূল্যে আমরা জীবননগর উপজেলাকে মাদকমুক্ত করব ইনশাআল্লাহ। সোমবারে আমরা সীমান্ত ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছি। আজ সারা দিন উথলী ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অনেক সুবিধা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের তথ্য দিন আমাদের কাছে। তাহলে আমাদের মাদক ব্যবসায়ীকে সহজে ধরতে পারব।’ এ সময় জীবননগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, ওসি (অপারেশন) সেলিম মোল্লাসহ থানার সব অফিসার ফোর্স মাদকবিরোধী এই প্রচারণায় অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ