মেহেরপুর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৯-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানার ওসি, ডিবি, ডিএসবি, সিআইডিসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স