শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২০ ইং
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় জোহরা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। জোহরা খাতুন উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের মৃত মুরাদ হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে গাংনীতে আসার জন্য গাংনী-হাটবোয়ালিয়া সড়কের করিমপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন জোহরা খাতুন। এ সময় হাটবোয়ালিয়া এলাকা থেকে বেপোরোয়া গতিতে আসা গাংনীগামী একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আহতবস্থায় তাঁকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানে পৌঁছানোর পরপরই তাঁর মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জোহরা খাতুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ