দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০২০
ইং
দামুড়হুদা প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে দুই হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ডুগডুগি পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এরমধ্যে দুজনকে ১ হাজার টাকা করে ও একজনকে ৫শ টাকা করে মোট ২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স