মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালন
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, মতিয়ার রহমান মতিন,আব্দুস সামাদ সোহাগ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান পোলেন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, যুগ্ম আহবায়ক ওহিদুল হক প্রমুখ। শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, সহ-সভাপতি ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজল দত্ত, সদস্য সোয়েব রহমান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজীব, জেলা নবীনলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। পরে করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় কর্মীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
কমেন্ট বক্স