জীবননগর সেনেরহুদায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষ থেকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ডে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উথলী বাজারে ও সেনেরহুদা গ্রামের ভেতরে সব ব্যবসায়ী, ভ্যানচালক ও সাধারণ পথচারীর মধ্যে প্রায় দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু জাফর, সিনিয়র সহসভাপতি ছিদ্দীক আলী, সহসভাপতি শফিকুল ইসলাম শফি, তারাচাঁদ মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বসিয়ার রহমান, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সম্রাট হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স