শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচির নেতৃত্বে এ জন্মদিনের কেক কাটা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেসুর রহমান রিপন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক, আওয়ামী লীগের নেতা লুৎফর রহমান, ডা. রবিউল হক, শওকত আলী ও রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইমদাদুল হক ইমন, আব্দুল মজিদ, খুরশীদ আলম নান্নু, যুগ্ম সম্পাদক শরিফ রতন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক বখতিয়ার বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মিলন, ক্রীড়াবিষয়ক সম্পাদক জিহান, সহসম্পাদক মঞ্জুর রাশেদ তুহিন, আব্দুল মোমিন সবুজ, ফারুখ হোসেন, ওমিদুল হক, যুবলীগের নেতা মঞ্জুর আহমেদ লিটন, আজিবার রহমান সিজার, জব্বার খাবলী, মুকুল হোসেন, চন্দন, বিল্লাল হোসেন, আবু জাফর, আক্তার হোসেন, শাহীন খান, সালেকিন তরফদার, সাগীর,ডিউক, মতিয়ার, আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ