শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফুটেছে রাতের রানি নাইট কুইন

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ফুটেছে রাতের রানি নাইট কুইন
নিজস্ব প্রতিবেদক: রাতের রানি নাইট কুইন। অনেকটা পদ্ম ফুলের মতো সাদা রঙের। ফুল ফোটে রাতের শুরু থেকে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। নাইট কুইন একটি দুর্লভ প্রজাতির ফুল। যেই ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। গতকাল রোববার দিনগত মধ্যরাতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের কাঁশফুলের স্বত্বাধিকারী ও পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা উৎপল বিশ্বাস অপুর বাসভবনে এ নাইট কুইন ফুলের দেখা মেলে। তবে প্রতিবছর একবার করে এই ফুলের দর্শন পেতে বিগত ৭-৮ বছর যাবৎ নিবিড় পরিচর্যা করে আসছে দিয়া, হীয়া ও রিয়াংকা।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ