শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২০ ইং
এক কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক
দামুড়হুদায় পুলিশের মাদকবিরোধী অভিযান, মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা প্রতিবেদক, দামুড়হুদা: ঈদকে সামনে রেখে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান, এসআই শাহ মোহাম্মদ আব্দুল আজিজ ও এএসআই বিল্লাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের তাহাজুল ইসলামের ছেলে আব্দুর রহিম সাদ্দাম ও একই গ্রামের জব্বার আলীর ছেলে রাজীব হোসেনকে হাউলী যাত্রী ছাউনির সামনে থেকে আটক করে। পরে তাদের কাছে থাকা রেজিস্ট্রেশনবিহীন লাল রংয়ের ১০০সিসির টিভিএস মেট্ট্রো মোটরসাইকেলের মাঝখান বিশেষ কায়দায় রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ তালিকায় দেখানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘মাদক কারবারী যেই হোক কোনো ছাড় পাবে না। তাকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নেওয়া হবে।,


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ