শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন উপকরন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২০ ইং
মুজিবনগরে মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন উপকরন বিতরণ
মেহেরপুর অফিস: মুজিবনগরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ এর ৬ষ্ঠ দিনের কর্মসূচির অংশ হিসেবে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মুজিবনগরে মৎস্য চাষি/সুফলভোগীদের মধ্যে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস উপস্থিত থেকে এ সকল উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ