শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর ধানখোলায়র ওয়ার্ড কৃষক লীগের বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২০ ইং
গাংনীর ধানখোলায়র ওয়ার্ড কৃষক লীগের বৃক্ষরোপণ
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চিতলা গ্রামের গোরস্থানে ৫ শ বৃক্ষের চারা রোপণ করা হয়। ধানখোলা ইউনিয়নের ‘খ’ শাখার ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এ সময় উপস্তিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ, পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিন্টু, চিতলা ফার্ম শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, ধানখোলা ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নাল খা, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ