জীবননগর থানা পুলিশের অভিযানে তিন জুয়াড়ি আটক
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে অভিযান পরিচালনা করে থানার পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় কয়া গ্রামের মৃত আতেহার মণ্ডলের ছেলে মিজানুর রহমান, শহিদুল ইসলামের ছেলে কাকন হোসেন ও কিনারামের ছেলে আনান্দ কুমারকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের নিকট থেকে জুয়া খেলার ৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে জীবননগর থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স