গাংনীতে স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতি সংগঠন ‘বন্ধন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
গাংনী অফিস:
মুজিববর্ষ উপলক্ষে যারা গাছ লাগিয়ে চলেছেন, তাঁদের গাছের পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন গাংনী উপজেলাভিত্তিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন’-এর পরিচালক আব্দুস সামাদ সোহাগ। তিনি জানিয়েছেন, ‘আমরা খুব অল্প অল্প করে গাছ লাগিয়ে যেন সঠিক পরিচর্যা করি। গাছ লাগিয়ে চলে গেলে হবে না। গাছগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে। গাছগুলোর নিরাপত্তার জন্য একটি শক্ত বাঁশের খুটির পাশাপাশি সল্প পরিসরে ঘিরে দিতে হবে। যাতে করে ছাগল বা গরুতে ক্ষয়ক্ষতি করতে না পারে। আমরাও সেটাই করার চেষ্টা করছি এবং অন্যদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। যাতে মুজিববর্ষে লাগানো গাছগুলো আগামীতে বড় বড় গাছে রুপান্তর হয়ে একদিকে অর্থনৈতিক স্বাবলম্বির পাশাপাশি পরিবেশের ভারসম্য রক্ষায় অবদান রাখে।’ গতকাল শনিবার সকালে গাংনীর বাশবাড়ীয়া গ্রামের কলোনীপাড়ায় গাংনী উপজেলাভিত্তিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন’-এর উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে বন্ধন সংগঠনের অন্যতম সংগঠক আরিফুল ইসলাম সোবহান বক্তব্য দেন। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান আলী, প্লাবন, কৌশিক, অনিক, আবির, সবুজ, বাপ্পি, ফিরোজ, রবিন, শিমুল, নাহিদ, রাকিবুল, আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স