ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা যুবলীগের উদ্যোগে দোগাছি ইউনিয়নের পুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলামনখালীকে পিএইচ মাধ্যমিক বিদ্যালয় এবং বিসমিল্লাহ গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমির পক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. ইব্রাহীম খলিল রাজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ, স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ কুমার বিশ্বাস, শিক্ষক ফিরোজ শাহী, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া কাজল, যুবলীগের নেতা ইকতিয়ার উদ্দিন, মিজানুর রহমান, রবিউল ইসলাম রনি, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, সুমন হোসেন, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স