শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২০ ইং
মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩য় দিনের মত ১৫ কেজি করে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এ নিয়ে মেহেরপুর পৌরসভার উদ্দ্যোগে মোট ৪ হাজার ১শত ৮০ টি সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এ দিন মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ ১২শ ৭৪ টি পরিবারের মাঝে নিজ হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেন। এ সময় মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ