শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পৌরসভার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২০ ইং
পৌরসভার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি
চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘জলাবদ্ধতা দূর করতে এই রাস্তায় ড্রেনের প্রয়োজন ছিল। এখন সেটি হচ্ছে। আমরা চাই এই কাজের গুণগত মান যেন ঠিক থাকে। বিগত দিনের যে কাজগুলো হয়েছিল, সেগুলোর ফল এখন মানুষ ভোগ করছে। কাজের গুণগত মান এতো খারাপ যে ড্রেনগুলো ভেঙে গেছে, পানি যায় না। সেগুলি উপলদ্ধি করেই আমার এই পরিষদে এই সময়ে যেই কাজগুলো হবে, সেগুলোর গুণগত মান যাতে ঠিক থাকে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এই কাজগুলোর যদি গুণগত মান ঠিক রাখতে হয়, তাহলে আমাদের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যদি দেখে না নেন, তবে এ কাজটি পুরোপুরি আমাদের পক্ষে কঠিন। জলাবদ্ধতার নিরসনসহ চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি এবং যাব, ইনশা-আল্লাহ।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরস্থানপাড়ায় দীর্ঘদিনে জলাবদ্ধতা দূরকরণে ড্রেন নির্মাণকাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এই কাজ ভালো হলে ফল পাবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। আর খারাপ হলে কষ্টও আপনাদের করতে হবে। তাই কাজগুলো দেখে-শুনে বুঝে নিবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশব্যাপীই উন্নয়ন করছেন। তাঁর স্পষ্ট কথা প্রত্যেকটা কাজের গুণগত মান যেন ঠিক থাকে। ঠিকাদারকে বাড়তি টাকা দেওয়া লাগে না। তাই কাজের মান ভালো হতেই হবে।’ উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য রুবেল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সম্পাদক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসান, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, বুদু, স্থানীয় বাসিন্দা আশাদ, মুকুল, ফারুক, মিলন, ছাত্রলীগ নেতা সানজিদ, ফয়সাল, ইমরান, সেবদুল, রুবেল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ