তিতুদহে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার তিতুদহে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে সরকারি ভিজিএফ-এর চাল বিতারণ করেছে তিতুদহ ইউনিয়ন পরিষদ। গতকাল শনিবার সকাল ৯টা থেকে তিতুদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫২টি, ২নং ওয়ার্ডের ১৬২টি, ৩নং ওয়ার্ডের ১৭৬টি, ৪নং ১৯৭টি, ৫নং ওয়ার্ডের ২৩৭ টি, ৬নং ওয়ার্ডের ১২০টি, ৭নং ওয়ার্ডের ২৭৫টি, ৮ নং ওয়ার্ডের ১৬৯টি ও ৯ নং ওয়ার্ডের ১৭২টি সর্বমোট অত্র ইউপির ৯ জায়গা থেকে ১ হাজার ৬৬০ জন গরীব অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে এই চাল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। এসময় প্রধান অতিথি করোনা মোকাবিলায় নানা ধরনের সতর্কতামূলক উপদেশ দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, তিতুদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন, সচিব জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স